ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

নতুন সরকারকে সম‍র্থনে রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা

প্রবাস বা‍র্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • / 522

ছাত্র-নাগরিক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেয়া অন্ত‍‍র্ব‍‍র্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা৤  ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ছাত্রদের পক্ষে ১৯ জুলাই বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিলও করেন প্রবাসীরা৤ এর জেরে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ বাংলাদেশি সাজা ভোগ করছেন৤ এমন বাস্তবতায় ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন নতুন সরকারকে সম‍র্থনে বৈধ মাধ্যমে রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা৤  

দী‍র্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা পাচ্ছেন সিঙ্গাপুর প্রবাসীরা

রবিবার (১১ আগস্ট) ফেসবুকে সিঙ্গাপুর প্রবাসীদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাংলাদেশিরা দী‍‍র্ঘ লাইনে দাঁড়িয়ে ব্যাংকিং মাধ্যমে দেশে টাকা পাচ্ছেন৤ প্রবাসীরা বলেন, নতুন সরকার তাদের কাঙ্খিত৤ এই সরকারকে অ‍‍র্থনৈতিকভাবে সাপো‍‍র্ট দিতে এবং দেশের বৈদেশিক মূদ্রার রিজা‍‍র্ভ বাড়াতে প্রবাসীরা আন্তরিকভাবে চেষ্টা করছে৤ তাই হুন্ডিতে টাকা না পাঠিয়ে বৈধ উপায়ে ব্যাংকিং মাধ্যমে সকল দেশের প্রবাসী বাংলাদেশিকে টাকা পাঠাতে অনুরোধ করেছেন প্রবাসীরা৤ 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসের প্রথম ১০ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

আর গেল জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি মার্কিন ডলার। যা ছিল গেল ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া চলতি বছরের জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। দেখা যাচ্ছে, জুন মাসের তুলনায় জুলাই মাসে রেমিট্যান্স কম এসেছে ৬৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

শেয়ার করুন

নতুন সরকারকে সম‍র্থনে রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা

আপডেটের সময় : ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪