ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়া ক্যামেরন হাইল্যান্ডে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • / 236

মালয়েশিয়া প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা দিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ড শহরের রিংলেট স্থান দুই দিনব্যাপী (শনিবার ও রবিবার ১০ এবং ১১ আগস্ট) বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন কনস্যুলার সেবা দেয়া হয়। রবিবার (১১ আগস্ট) মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনস্যুলার সেবায় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এম আর পি/ই-পাসপোর্ট প্রদানসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেয়া হয়। মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনারের নির্দেশনায় এই মোবাইল কনস্যুলার সেবাসমূহ দেয়া হচ্ছে।

মোবাইল কনস্যুলার সেবা দেয়া উপলক্ষ্যে ডেপুটি হাইকমিশনার জনাব খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সেলর (কনস্যুলার) জনাব মোঃ মোরশেদ আলম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) জনাব মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেলের ডিরেক্টর জনাব আরমান পারভেজ মুরাদ (জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা) ও অন্যান্য প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

মালয়েশিয়া ক্যামেরন হাইল্যান্ডে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা

আপডেটের সময় : ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪