ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ার জোহর রাজ্যে তিন দিনে বাংলাদেশিসহ ১১০ অভিবাসী আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • / 227

মালয়েশিয়ার জোহর রাজ্যে তিন দিনে বাংলাদেশিসহ ১১০ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত, তিন অভিযান পরিচালনা করে রাজ্যের অভিবাসন বিভাগ।

জিআইএম বলছে, রাজ্যে বৈধ অনুমতি ছাড়াই অতিরিক্ত অবস্থান ১১০ বিদেশিকে আটক করার পাশাপাশি একজন স্থানীয় নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে।

আটকরা হচ্ছেন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, মায়ানমার, কম্বোডিয়া, ভারত ও নেপালের। বিদেশিদের বয়স ১৭ থেকে ৬৫ বছরের মধ্যে।

শনাক্ত করা অপরাধের মধ্যে রয়েছে দেশে প্রবেশের জন্য বিশেষ অনুমতি না থাকা, অতিরিক্ত অবস্থান করা এবং সামাজিক ভিজিট পাসের অপব্যবহার করা।

জিআইএম জোহরের পরিচালক মোহাম্মদ রুশদি বুধবার ৩১ জুলাই এক বিবৃতিতে বলেন, অভিযানের সময় মোট ৭৯১ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় ১৩ জনকে অফিসে হাজির হওয়ার নোটিশও জারি করা হয়।

পরিচালক বলেন, অবৈধ অভিবাসীদের (পিএটিআই) সুরক্ষার সন্দেহে ৩১ বছর বয়সী এক স্থানীয় ব্যক্তি যে, কারখানার মানবসম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন তাকেও আটক করা হয়।

শেয়ার করুন

মালয়েশিয়ার জোহর রাজ্যে তিন দিনে বাংলাদেশিসহ ১১০ অভিবাসী আটক

আপডেটের সময় : ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪