ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

সবার কর্মফলের যোগফলই হবে মন্ত্রণালয়ের সুনাম-প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • / 334

মন্ত্রণালয়ের সকল দপ্তর ও সংস্থার কর্মফলের যোগফলই হবে মন্ত্রণালয়ের সুনাম বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

রবিবার (৩০ জুন) বিকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর ও সংস্থার সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫ সই এবং এপিএ সম্মাননা ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চুক্তি সই সভায় প্রতিমন্ত্রী বলেন, সবাইকে কর্মদক্ষতা ও কর্মতৎপরতা নিয়ে কাজ করতে হবে। সেবকের মানসিকতা নিয়ে সবাইকে কাজ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের কাজ করতে হবে।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) প্রত্যেককে কর্মমুখী সংস্কৃতির দিকে ধাবিত করবে আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী’র উপস্থিতিতে মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিন’র সাথে এ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থা প্রধানগণ আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা।

শেয়ার করুন

সবার কর্মফলের যোগফলই হবে মন্ত্রণালয়ের সুনাম-প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আপডেটের সময় : ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪