ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

কুয়ালালামপুরে ১০ বাংলাদেশি আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / 458

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ ১৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। যার মধ্যে রয়েছে ১০ বাংলাদেশি।শুক্রবার (২১ জুন) মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রাজধানীর তামান মেলাটির একটি শপিং মলের ফুড কোর্টে অভিযান চালিয়ে ১৬ জন অবৈধ অভিবাসী এবং দুই স্থানীয় নাগরিককে আটক করেছে।

আটকদের মধ্যে ১০ জন বাংলাদেশি, ১ ইন্দোনেশিয়া, ১ ভারত , ১ পাকিস্তানি, তিনজন ইন্দোনেশিয়ান মহিলা রয়েছে।

আটককৃতদের বয়স ২২ থেকে ৪৫ এর মধ্যে। এ ছাড়া আটক করা হয়েছে দুইজন নিয়োগকর্তাকে।

কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেছেন অভিযানের সময় ২৩ জন বিদেশি এবং সাতজন স্থানীয়দের কাগজপত্র পরীক্ষা করে দেখা গেছে, ফুড কোর্টের প্রায় সমস্ত স্টলে অবৈধ অভিবাসীদের নিয়োগ করা হয়েছে।

অভিযানের পর তিনি সাংবাদিকদের বলেন, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩-এর অধীনে ডকুমেন্টেশন ও তদন্তের জন্য আটকদের কুয়ালালামপুর ইমিগ্রেশন কমপ্লেক্সে রাখা হয়েছে।

ওয়ান মোহাম্মদ সাউপি ব্যবসার মালিক এবং নিয়োগকর্তাদের সতর্ক করে দিয়েছেন, যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দিচ্ছে বা বৈধ নথি ছাড়া তাদের নিয়োগ বা থাকার অনুমতি দিচ্ছে এমন কারো সাথে ইমিগ্রেশন বিভাগ আপস করবে না।

শেয়ার করুন

কুয়ালালামপুরে ১০ বাংলাদেশি আটক

আপডেটের সময় : ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪