ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ায় মানব পাচার চক্রের বাংলাদেশি সদস্য গ্রেফতার

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • / 632

মানব পাচার চক্রের বাংলাদেশি সদস্যকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। চক্রটি বাংলাদেশি অনথিভুক্ত অভিবাসীদের ভিয়েতনাম থেকে থাইল্যান্ড এবং তারপর নৌকায় করে মালয়েশিয়ায় আনার জন্য ২১ হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করেছে।

শনিবার (১৮ মে) দেশটির সিনার হারিয়ানে দেয়া এক সাক্ষাৎকারে ইমিগ্রেশন ডিরেক্টর-জেনারেল রুসলিন জুসোহ জানিয়েছেন, শুক্রবার (১৭) কুয়ালালামপুরে জালান সুলতান ইসমাইলের একটি বাসভবনে অভিযান চালিয়ে এই চক্রটি গ্রেফতার করা হয়।

পরিচালক বলেন, পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ০২ মিনিটে  একটি গাড়ি থেকে এক বাংলাদেশিকে আটক করে। সে সময় পার্কিং এলাকা থেকে গাড়িটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করেছিল।

রুসলিন বলেন, ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি একজন মানব পাচারকারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার সাথে গাড়িতে থাকা অনথিভুক্ত দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।

গাড়ি থেকে আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যর ভিত্তিতে একটি বাসভবনে অভিযান চালানো হয়। এই সময় বৈধ ভ্রমণ নথি বা পাস ছাড়া আরও পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

রুসলিন বলেন, ইমিগ্রেশন বিভাগ ১০টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি মোবাইল ফোন, নগদ ৫০০ রিঙ্গিত এবং অভিবাসীদের পরিবহনে ব্যবহৃত একটি পেরোডুয়া মাইভি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, চক্রটির কাজ ছিল এখানে কর্মসংস্থান খুঁজছেন এমন নথিভুক্ত অভিবাসীদের আকাশপথে ভিয়েতনামে এবং তারপর স্থলপথে থাইল্যান্ডে নিয়ে যাওয়া। তারপর থাইল্যান্ড থেকে নৌকায় করে তাঁদের কেলান্তানে আনা হয়। এরপর তাদের কুয়ালালামপুরের বাসভবনে নিয়ে আসা হয়।

রুসলিন বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, চক্রটি দুই মাস ধরে কাজ করছে। মানব পাচারকারী ব্যক্তিকে পাচার বিরোধী এবং অভিবাসী আইন ২০০৭-এর ধারা ২৬-এ এর অধীনে তদন্ত করা হচ্ছে। আটক ২১ থেকে ৩৮ বছর বয়সী অভিবাসীদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ এর অধীনে তদন্তের স্বার্থে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

শেয়ার করুন

মালয়েশিয়ায় মানব পাচার চক্রের বাংলাদেশি সদস্য গ্রেফতার

আপডেটের সময় : ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪