ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

প্রবাসীদের সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • / 785

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দীর্ঘদিন প্রবাসে ছিলাম। তাই প্রবাসীদের সকল সমস্যা জানি। এসব সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। এলক্ষ্যে, মন্ত্রণালয়ের প্রধান ও প্রথম কাজ হবে প্রবাসী সেলকে শতভাগ কার্যকর করা।

সোমবার (২৯ এপ্রিল) যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের আট্রিয়াম সেন্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,দক্ষ কর্মী বিদেশে পাঠানোর জন্য দেশে ১৫০টি কারিগরি প্রতিষ্ঠান ও  সেন্টার আছে। দেশে আরো একশটি ট্রেনিং সেন্টার স্থাপন করার চেষ্টা করবো।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন, হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, নইম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি লালা মিয়া ও সাধারণ সম্পাদক আলতাবুর রহমান মুজাহিদসহ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ।

শেয়ার করুন

প্রবাসীদের সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আপডেটের সময় : ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪