ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ অবৈধ অভিবাসী আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 472

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার দিবাগত গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের ক্লাং-এর জালান আমান পেরদানার একটি অ্যাপার্টমেন্টে, বুকিত আমান আন্ডারকভার, অপরাধ বিভাগ (ডি-সেভেন) এর নেতৃত্বে জেনারেল অপারেশন টিম (পিজিএ) এবং সেলাঙ্গরের মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জিম) এর সহায়তায় অপ খাস আমান নামের অভিযানে ৪৯০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে তদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মেট্রো হারিয়ানে প্রকাশিত খবরে বলা হয়, ক্লাং-এর শিল্প এলাকা দ্বারা বেষ্টিত পাঁচ তলা অ্যাপার্টমেন্টের আশেপাশের কারখানায় অভিবাসীরা বসবাস করতেন। বুধবার স্থানীয় সময় রাত আড়াইটায় এ অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়।

অভিবাসন বিভাগ বলছে, অভিযানের আগে অভিবাসীদের অনুপ্রবেশের বিষয়ে স্থানিয় জনগণের কাছ থেকে অভিযোগ ও তথ্য পাওয়ার পর পুলিশ এলাকায় প্রায় এক মাস ধরে গোয়েন্দা ও নজরদারি চালায়।

মুষ্টিমেয় অভিবাসী আছে যারা খুচরা দোকান চালাত এবং অ্যাপার্টমেন্টে বিদেশিদের চাহিদা মেটাতে তাদের দেশ থেকে পণ্য এনে বিক্রি করত। অ্যাপার্টমেন্টের আটটি ব্লকের মধ্যে চারটি ব্লকে অভিযান ও পরিদর্শন করার আগে আবাসিক এলাকা ঘিরে ফেলে অপারেশন টিম।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে, আটক অভিবাসীদের অতিরিক্ত অবস্থান করা, বৈধ ভ্রমণ নথি না থাকা। ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২০ থেকে ৫০ বছর বয়সী আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ গ্রহণে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে রাখা হয়েছে।

শেয়ার করুন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ অবৈধ অভিবাসী আটক

আপডেটের সময় : ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪