To Better view use Firefox & Bangla font ‘’SolaimanLipi’’
 

বিস্তারিত

প্রবাসের খবর

বিস্তারিত

গাজীপুরসহ ৫ সিটির নির্বাচন মধ্য জুনে | জেল হত্যার রায় ৩০ এপ্রিল | রিমান্ড শেষে মাহমুদুর জেলহাজতে | চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ | ব্লগার রাজিব হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নর্থসাউথ ইউনিভার্সিটির ৫ ছাত্রকে গ্রেফতার | বিএনপির ১৯ মার্চে জাতীয় কাউন্সিলে সুইজারল্যান্ড থেকে ৬ সদস্যের প্রতিনিধি দল | ইতালী প্রবাসী শিশু কিশোরদের ইসলামী শিক্ষায় আগ্রহী করে তুলতে অবদান রেখে চলেছে ফেইথ ইসলামিক সেন্টার | যুদ্ধাপরাধী বিচারকে কেন্দ্র করে আজ গোটা জাতি বিভক্ত : এরশাদ | গজারির লাঠি নিয়ে ‘গণজাগরণ মঞ্চে’ আসার আহ্বান ছাত্রলীগের | আগামী ৫ মার্চ মঙ্গলবার সারা দেশে বিএনপি'র সকাল-সন্ধ্যা হরতাল

ইয়ানুর রহমান, যশোর ঃ ৬ জুলাই। শার্শায় নিহত সাংবাদিক জামাল উদ্দিন হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি রাজু মল্লিক (৪৫)কে আটক করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে মাগুরার আড়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজু মল্লিক শার্শার কাশিপুর গ্রামের মৃত শমসের মল্লিকের ছেলে এবং যশোরের দৈনিক গ্রামের কাগজ’র কাশিপুর প্রতিনিধি সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলার এজাহারের ৪ নম্বর আসামি।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের উপ-পরিচালক মেজর আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মাগুরার শালিকা থানার আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজু মল্লিককে আটক করা হয়েছে।#

মণিরামপুরে পানিতে ডুবে ২টি শিশুর মৃত্যু
ইয়ানুর রহমান, যশোর ঃ ৬ জুলাই। যশোরের মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের আড়সিংগাড়ি গ্রামে শুক্রবার সকালে পানিতে ডুবে ২টি শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো, ওই একই গ্রামের আকবর হোসেনের মেয়ে আঁখি (৪) ও শরিফুল ইসলামের ছেলে আপন (৫)। কুলটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লক্ষণ ধর বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার কথা ছিল আকবর ও শরিফুলের। বাড়িতে যখন সবাই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল, তখন সবার অজান্তে এ ২টি শিশু পুকুর পাড়ে গিয়ে খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে যায়। পরে আকবর ও শরিফুল পুকুরে মাছ ধরতে গিয়ে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে। লক্ষণ ধর আরও জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।#

যশোরের হরিহরনগর বাওড়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’গ্র“পের সংঘর্ষ
ইয়ানুর রহমান, যশোর ঃ ৬ জুলাই। যশোরের হরিহরনগর বাওড়ের মাছ ধরাকে কেন্দ্র করে দু’গ্র“পের সংঘর্ষে এলাকায় রনক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৪ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছ্। বাওড় এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহুর্তে সমিতির দু’টি গ্র“পের মধ্যে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে বলে স্থানীয় ব্যাক্তিরা জানান।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, মনিরামপুর উপজেলার হরিহরনগর বাওড়টি দীর্ঘ দিন যাবৎ স্থানীয় মৎসজীবি সমবায় সমিতি ইফাদ কোম্পানীর কাছ থেকে লীজ নিয়ে জহুরুল গ্র“পের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগর নেত হাবিব খানের সার্বিক সহায়তায় মাছ চাষ করে আসছিল। ওই সমিতির রহমতুল্লার গ্র“পের  লোকজন পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০টার সময় আকষ্মিক ভাবে বাওড়টিতে মাছ ধরার পরিকল্পনা করে।
প্রতক্ষ্যাদর্শীরা জানান, রহমতুল্লার গ্র“পের লোকজন বাওড়ে মাছ ধরতে নামলে স্থানীয় মৎসচাষীরা বাধাঁর সৃষ্টি করে। এসময় পুলিশের সামনেই রহমতুল্লার গ্র“পের লোকজন হাবিব খানের লোকজনের তৈরীকৃত ৪টি নৌকা নিয়ে মাছ ধরতে বাওড়ে নামে। মৎসজীবী সমিতির জহুরুলসহ গ্র“পের লোকজন তাদের মাছ ধরতে বাঁধা দেয়। ক্ষুদ্ধ হয়ে রহমতুল্লার গ্র“পের লোকজনেরা প্রতিপক্ষের উপর ইট-পাঠকেল নিপে শুরু করে। এ সময় কমপক্ষে ১০জন আহত হয়। যার মধ্যে কাদের (৩০) নুরুজ্জামান (৫০) রেজাউল (৪৫) নিলা (৩২) নামের ৪জনকেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার রেশমা নাজনীন মনিরামপুর উপজেলা ইউএনও জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং ঘটনাস্থলে ৪ প্লাটুন পুলিশ ও র‌্যাব মোতায়েন করেন।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার রেশমা নাজনীন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে এবং বাওড়ের কাগজপত্র যাদের আছে তারাই মাছ ধরছে।#

Featuring Top 5/15 of মুক্ত আলোচনা

বিস্তারিত

জাতীয়

বিস্তারিত

Creative Plus