জামালপুর থেকে মো: শাহ্ জামাল॥ জামালপুরের মেলান্দহে ট্রেনে কেটে দু‘জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রেববার দিবাগত গভীর রাতে উপজেলার দুরমুঠ রেলস্টেশনের উত্তরের টনকিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া জানান- জাঙ্গালিয়া গ্রামের হযরত আলীর ছেলে মিজানুর রহমান (২৫) প্রতিবেশী কলাবাধা গ্রামের মমিনের ছেলে চাক্কু (১৫) বন্যার পানিতে মাছ ধরতে যায়। গভীর রাতে দু‘জনেই রেল লাইনের উপর ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় তাদের উপর দিয়ে ট্রেন চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের করুণ মৃত্যু হয়। পরদিন সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।#