আহমদ গিয়াস ঃ কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী দৈনিক আজকের দেশবিদেশের সহকারী সম্পাদক বিশ্বজিৎ পাল বাঞ্চুকে দেখতে শুক্রবার বিকালে শহরের বাহারছড়াস্থ বাসভবনে যান কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এসময় তিনি অসুস্থ সাংবাদিক বাঞ্চুর শয্যা পাশে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি সাংবাদিক বাঞ্চুর দ্রুত আরোগ্য কামনা করেন।