To Better view use Firefox & Bangla font ‘’SolaimanLipi’’
 

বিস্তারিত

প্রবাসের খবর

বিস্তারিত

গাজীপুরসহ ৫ সিটির নির্বাচন মধ্য জুনে | জেল হত্যার রায় ৩০ এপ্রিল | রিমান্ড শেষে মাহমুদুর জেলহাজতে | চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ | ব্লগার রাজিব হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নর্থসাউথ ইউনিভার্সিটির ৫ ছাত্রকে গ্রেফতার | বিএনপির ১৯ মার্চে জাতীয় কাউন্সিলে সুইজারল্যান্ড থেকে ৬ সদস্যের প্রতিনিধি দল | ইতালী প্রবাসী শিশু কিশোরদের ইসলামী শিক্ষায় আগ্রহী করে তুলতে অবদান রেখে চলেছে ফেইথ ইসলামিক সেন্টার | যুদ্ধাপরাধী বিচারকে কেন্দ্র করে আজ গোটা জাতি বিভক্ত : এরশাদ | গজারির লাঠি নিয়ে ‘গণজাগরণ মঞ্চে’ আসার আহ্বান ছাত্রলীগের | আগামী ৫ মার্চ মঙ্গলবার সারা দেশে বিএনপি'র সকাল-সন্ধ্যা হরতাল

পিবিএন এস :দুটি টেলিছবিতে অভিনয়ের জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন নোবেল, পূর্ণিমা ও ইমন। সোমবার সকাল সাড়ে ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তাঁরা। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা গল্প অবলম্বনে নির্মিতব্য টেলিছবির নাম ‘যদি ভালো না লাগে তো দিও না মন’। পরিচালনা করছেন রায়হান খান। নাম ঠিক না হওয়া অন্য টেলিছবিটিও পরিচালনা করবেন তিনি। ‘যদি ভালো না লাগে তো দিও না মন’ টেলিছবিতে অভিনয় করবেন নোবেল ও পূর্ণিমা। আর নাম ঠিক না হওয়া টেলিছবিটিতে অভিনয় করবেন পূর্ণিমা ও ইমন।

সুইজারল্যান্ড যাওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সকালে মুঠোফোনে মিডিয়াকে ইমন বলেন, ‘নাটক ও চলচ্চিত্রের কাজে এর আগে বিভিন্ন দেশে যাওয়া হয়েছে। কিন্তু সুইজারল্যান্ডে এবারই প্রথম যাচ্ছি। তাই অনুভূতিটা অন্য রকম। শুটিংয়ের ফাঁকে সুইজারল্যান্ডের বিভিন্ন মনোরম দৃশ্য ঘুরে দেখাও হবে।’
টেলিছবির গল্প সম্পর্কে ইমন বলেন, ‘পরিচালকের কাছ থেকে জানতে পেরেছি টেলিছবিটির গল্পটা থ্রিলারধর্মী। এখানে পূর্ণিমা ছাড়াও আমার আরেকজন সহশিল্পী হচ্ছেন সুইডিশ মডেল। টেলিছবি দুটির কাজ শেষে এ মাসের ১৮ তারিখ দেশে ফিরবেন নোবেল পূর্ণিমা ও ইমন। দেশে ফিরে ইমন চলে যাবেন সিলেটে। সেখানে তিনি আহমেদ আজিম টিটো পরিচালিত ‘পায়রা’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন। ছবিটিতে ইমনের বিপরীতে অভিনয় করছেন দীপালি। জানা গেছে, ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ টেলিছবি দুটি ঈদে দেখানো হবে।

 

Featuring Top 5/15 of মুক্ত আলোচনা

বিস্তারিত

জাতীয়

বিস্তারিত

Creative Plus