To Better view use Firefox & Bangla font ‘’SolaimanLipi’’
 

বিস্তারিত

প্রবাসের খবর

বিস্তারিত

গাজীপুরসহ ৫ সিটির নির্বাচন মধ্য জুনে | জেল হত্যার রায় ৩০ এপ্রিল | রিমান্ড শেষে মাহমুদুর জেলহাজতে | চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ | ব্লগার রাজিব হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নর্থসাউথ ইউনিভার্সিটির ৫ ছাত্রকে গ্রেফতার | বিএনপির ১৯ মার্চে জাতীয় কাউন্সিলে সুইজারল্যান্ড থেকে ৬ সদস্যের প্রতিনিধি দল | ইতালী প্রবাসী শিশু কিশোরদের ইসলামী শিক্ষায় আগ্রহী করে তুলতে অবদান রেখে চলেছে ফেইথ ইসলামিক সেন্টার | যুদ্ধাপরাধী বিচারকে কেন্দ্র করে আজ গোটা জাতি বিভক্ত : এরশাদ | গজারির লাঠি নিয়ে ‘গণজাগরণ মঞ্চে’ আসার আহ্বান ছাত্রলীগের | আগামী ৫ মার্চ মঙ্গলবার সারা দেশে বিএনপি'র সকাল-সন্ধ্যা হরতাল

পিবিএনএস ঃ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি কাগুজে বাঘ, তাকে আওয়ামী লীগ ভয় পায় না। তারা আন্দোলনের নামে যদি সন্ত্রাস ও মানুষ হত্যায় লিপ্ত থাকে তাহলে অবশ্যই তাদের মামলার মোকাবিলা করতে হবে। আর নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করলে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের সহায়তা করবে।
ড. ওয়াজেদ মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় আজ শুক্রবার প্রধান অতিথির বক্তৃতায় আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
বিএনপি নেতারা এমনিতে জেলে যাননি উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, তাঁরা রাজনীতির নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছেন, গাড়ি ভাঙচুর ও মানুষ হত্যায় প্ররোচনা জুগিয়েছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্যই সরকার তাঁদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছে।
বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করেছে।
কামরুল ইসলাম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নয়, আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।’
বিরোধী দলের উদ্দেশে তিনি আরও বলেন, ‘সংসদে আসুন। সব দলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কীভাবে অন্তর্বর্তী সরকার গঠন করা যায়, নির্বাচন কমিশনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে আলোচনা করুন।
প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো অবস্থাতেই নির্বাচিত সরকারের বিকল্প কোনো অনির্বাচিত সরকার হতে পারে না। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই।’
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তৃতা দেন বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম, সহসভাপতি আবদুল মজিদ ভুলু, আজাদ হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

Featuring Top 5/15 of মুক্ত আলোচনা

বিস্তারিত

জাতীয়

বিস্তারিত

Creative Plus