To Better view use Firefox & Bangla font ‘’SolaimanLipi’’
 

বিস্তারিত

প্রবাসের খবর

বিস্তারিত

গাজীপুরসহ ৫ সিটির নির্বাচন মধ্য জুনে | জেল হত্যার রায় ৩০ এপ্রিল | রিমান্ড শেষে মাহমুদুর জেলহাজতে | চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ | ব্লগার রাজিব হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নর্থসাউথ ইউনিভার্সিটির ৫ ছাত্রকে গ্রেফতার | বিএনপির ১৯ মার্চে জাতীয় কাউন্সিলে সুইজারল্যান্ড থেকে ৬ সদস্যের প্রতিনিধি দল | ইতালী প্রবাসী শিশু কিশোরদের ইসলামী শিক্ষায় আগ্রহী করে তুলতে অবদান রেখে চলেছে ফেইথ ইসলামিক সেন্টার | যুদ্ধাপরাধী বিচারকে কেন্দ্র করে আজ গোটা জাতি বিভক্ত : এরশাদ | গজারির লাঠি নিয়ে ‘গণজাগরণ মঞ্চে’ আসার আহ্বান ছাত্রলীগের | আগামী ৫ মার্চ মঙ্গলবার সারা দেশে বিএনপি'র সকাল-সন্ধ্যা হরতাল

পিবিএনএস :প্রথমবার জনপ্রিয় অভিনেত্রী তিশা একসঙ্গে পাঁচটি চরিত্রে অভিনয় করেছেন। ‘রচিমম ফাল্গুনী’ শিরোনামের একটি টেলিছবিতে তাকে পাঁচ চরিত্রে দেখা যাবে। চরিত্রগুলো হচ্ছে, সাধারণ নারী, নন্দিনী, সুরবালা, লাবণ্য এবং কৃষ্ণকলি। প্রতিটি চরিত্রেই তার বিপরীতে অভিনয় করবেন রওনক হাসান। টলিছবিটি নির্মাণও করছেন তিনি। ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। কখনো প্রেমিকা, গৃহিণী, কাজের মেয়ে

আবার নির্যাতিত নারীসহ বহু চরিত্রের রূপদান করেছেন নন্দিত এ অভিনেত্রী। তার অভিনীত প্রতিটি চরিত্রই দর্শকপ্রিয়তা অর্জন করেছে। দ্বৈত চরিত্রেও তাকে বেশ ক’বার দেখা গেছে। পরিচালক জানান, রবীন্দ্রনাথের চার গল্প ‘রক্তকরবী’, ‘একরাত্রি’, ‘শেষের কবিতা’ ও ‘কৃষ্ণকলি’র সঙ্গে সমসাময়িক একটি ঘটনাকে একত্রিত করে এ টেলিছবিটি তিনি নির্মাণ করছেন। বর্তমানে টেলিছবিটির শুটিং চলছে। রবীন্দ্রজন্মজয়ন্তীতে এটি প্রচার হবে। তিশা জানান, এর আগে তিনি বহু নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তবে পাঁচ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তিনি এবারই প্রথম অর্জন করলেন। শুটিংয়ে তাকে বারবার মেকআপ পরিবর্তন করতে হচ্ছে। নিজেকে বিভিন্ন রূপে ক্যামেরার সামনে উপস্থাপন করাটা কষ্টকর মনে হলেও কাজটি করে তিশা ভীষণ তৃপ্ত। আগামীতেও তিনি এ ধরনের গল্পে অভিনয় করবেন বলে জানিয়েছেন। ‘রচিমম ফাল্গুনী’ টেলিছবিতে তিশা ও রওনক ছাড়া আরো অভিনয় করেছেন ওয়াহিদা মলি্লক জলি, ঋতু সাত্তার, আবদুল্লাহ রানা, পলাশসহ অনেকেই। টেলিছবিটি নিয়ে তিশা-রওনক দুজনেই আশাবাদী।

 

Featuring Top 5/15 of মুক্ত আলোচনা

বিস্তারিত

জাতীয়

বিস্তারিত

Creative Plus