To Better view use Firefox & Bangla font ‘’SolaimanLipi’’
 

বিস্তারিত

প্রবাসের খবর

বিস্তারিত

গাজীপুরসহ ৫ সিটির নির্বাচন মধ্য জুনে | জেল হত্যার রায় ৩০ এপ্রিল | রিমান্ড শেষে মাহমুদুর জেলহাজতে | চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ | ব্লগার রাজিব হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নর্থসাউথ ইউনিভার্সিটির ৫ ছাত্রকে গ্রেফতার | বিএনপির ১৯ মার্চে জাতীয় কাউন্সিলে সুইজারল্যান্ড থেকে ৬ সদস্যের প্রতিনিধি দল | ইতালী প্রবাসী শিশু কিশোরদের ইসলামী শিক্ষায় আগ্রহী করে তুলতে অবদান রেখে চলেছে ফেইথ ইসলামিক সেন্টার | যুদ্ধাপরাধী বিচারকে কেন্দ্র করে আজ গোটা জাতি বিভক্ত : এরশাদ | গজারির লাঠি নিয়ে ‘গণজাগরণ মঞ্চে’ আসার আহ্বান ছাত্রলীগের | আগামী ৫ মার্চ মঙ্গলবার সারা দেশে বিএনপি'র সকাল-সন্ধ্যা হরতাল
জেদ্দায় রোদ্দুরের বর্ষবরণ

জেদ্দায় রোদ্দুরের বর্ষবরণ

জেদ্দাঃ নানা আনন্দদায়ক অনুষ্ঠানমালার মধ্যদিয়ে সৌদি আরবের জেদ্দায় রোদ্দুর সাহিত্য সাময়িকীর আয়োজনে বরণ করা হয়েছে বাংলা নতুন বছর ১৪১৯। মহানগরী জেদ্দার অদুরে  লোহিত সাগরতীরবর্তী গাছগাছালী ঘেরা ছায়া সুনিবিড় মনোরম অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগীতা, মহিলাদের বৈশাখী সাজ, বড়দের উপস্থিত বক্তৃতাসহ বই, খেলনা, পান্তা ইলিশসহ নানা দ্রব্যাদীর সু’সজ্জিত ষ্টল। জুমার নামাজান্তে মধ্যাহ্ন ভোজে দেশীয় মাছ, নানা রকমের ভর্তাসহ বাহারী ও সুস্বাদু খাবারের আয়োজনে আপ্যায়িত করা হয় আমন্ত্রিত অতিথিবৃন্দকে। এ সময় মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহন করেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) মোঃ মোকাম্মেল হোসেন, কনসাল (শ্রম ও শিক্ষা ) এ,কে,এম, আফতাব হোসেন প্রামানিক ও জেদ্দার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বৈশাখের পরন্ত মিষ্টি রোদেলা বিকেলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রোদ্দুর সাহিত্য সাময়িকীর সম্পাদক কথাশিল্পি আবুল বাশার বুলবুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাদশা আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ নজরুল ইসলাম ও ডঃ মোঃ জুবায়ের , বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজী শাখার পরিচালনা পর্ষদ চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির। বিষয় ভিত্তিক আলোচনায় অংশ গ্রহন করেন এম,এ,আজাদ চয়ন, রুহুল আমিন টিপু, মোঃ দেলোয়ার হোসেন সরকার, মোঃ নুরুল ইসলাম, ইউসুফ মাহমুদ ফরাজী, আবুল কাসেম মোঃ সালেহ, মোঃ মোমতাজুল হক, সাইদুল ইসলাম, কাজী আমিন আহম্মেদ ও রুমী সাঈদ। এ ছাড়াও প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রোদ্দুর সম্মর্ননা ক্রেষ্ট প্রদান করা হয় বিশিষ্ট ব্যক্তিবর্গকে। সম্মার্ননা প্রাপ্তরা হলেন, ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন, ইঞ্জিঃ মোঃ শাহিন সিরাজ, মোঃ সোলায়মান সরকার, মোঃ আক্কাস মিয়া, আবদুর রহমান, আমিরুল ইসলাম, এ,কে,এম,শাহজাহান সিরাজী, মোঃ ওমর ফারুক, মোঃ আবুল কাসেম, মোঃ আবদুর রশিদ, মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ আনিসুর রহমান, মনসুর বাগজী ও আবদুর রশিদ।
অনুষ্ঠানে রোদ্দুরের নতুন সংখ্যার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ । স্বাগত বক্তব্য রাখেন কাজী নেয়ামুল বশির। রোদ্দুর সম্পাদক আবুল বাশার বুলবুলের প্রকাশিত গ্রন্থের উপর আলোকপাত করেন ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আমিন। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সান্ধ্য পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পিরা।

Featuring Top 5/15 of মুক্ত আলোচনা

বিস্তারিত

জাতীয়

বিস্তারিত

Creative Plus