To Better view use Firefox & Bangla font ‘’SolaimanLipi’’
 

বিস্তারিত

প্রবাসের খবর

বিস্তারিত

গাজীপুরসহ ৫ সিটির নির্বাচন মধ্য জুনে | জেল হত্যার রায় ৩০ এপ্রিল | রিমান্ড শেষে মাহমুদুর জেলহাজতে | চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ | ব্লগার রাজিব হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নর্থসাউথ ইউনিভার্সিটির ৫ ছাত্রকে গ্রেফতার | বিএনপির ১৯ মার্চে জাতীয় কাউন্সিলে সুইজারল্যান্ড থেকে ৬ সদস্যের প্রতিনিধি দল | ইতালী প্রবাসী শিশু কিশোরদের ইসলামী শিক্ষায় আগ্রহী করে তুলতে অবদান রেখে চলেছে ফেইথ ইসলামিক সেন্টার | যুদ্ধাপরাধী বিচারকে কেন্দ্র করে আজ গোটা জাতি বিভক্ত : এরশাদ | গজারির লাঠি নিয়ে ‘গণজাগরণ মঞ্চে’ আসার আহ্বান ছাত্রলীগের | আগামী ৫ মার্চ মঙ্গলবার সারা দেশে বিএনপি'র সকাল-সন্ধ্যা হরতাল

মুহাম্মদ মিজানুর রহমান মিলন , গাজীপুর থেকে ঃ গাজীপুরে  বিএনপির হরতালে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সাংবাদিক , পুলিশ ,পথচারীসহ  কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় হরতালে সমর্থনে দলের জেলা কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মছিল বের করে। মিছিলে পুলিশ  বাধা দিলে বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয় । এসময়  ইটপাটকেল ও পুলিশের লাঠিপেটায় দৈনিক সকালের খবরের জেলা প্রতিনিধি এসএম রিপন শাহ, জয়দেবপুর থানার এসআই রফিক-১ ,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডাঃ মাজহারুল আলম, শ্রমিক দলের, জহির, সেলিম, যুবদলের ফরহাদ, ছাত্রদলের রাজু, জাহিদ, জাহাঙ্গীর ও পথচারীসহ কমপক্ষে ১৫ আহত হয়। গুরুতর আহত সাংবাদিক শাহ মোঃ সামসুল হক রিপনকে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে তার মাথায় পাঁচটি সেলাই করা হয়। সংঘর্ষ চলাকালে শহরের দোকান-পাট ও বিপনি বিতান বন্ধ হয়ে যায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
 

Featuring Top 5/15 of মুক্ত আলোচনা

বিস্তারিত

জাতীয়

বিস্তারিত

Creative Plus