To Better view use Firefox & Bangla font ‘’SolaimanLipi’’
 

বিস্তারিত

প্রবাসের খবর

বিস্তারিত

গাজীপুরসহ ৫ সিটির নির্বাচন মধ্য জুনে | জেল হত্যার রায় ৩০ এপ্রিল | রিমান্ড শেষে মাহমুদুর জেলহাজতে | চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ | ব্লগার রাজিব হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নর্থসাউথ ইউনিভার্সিটির ৫ ছাত্রকে গ্রেফতার | বিএনপির ১৯ মার্চে জাতীয় কাউন্সিলে সুইজারল্যান্ড থেকে ৬ সদস্যের প্রতিনিধি দল | ইতালী প্রবাসী শিশু কিশোরদের ইসলামী শিক্ষায় আগ্রহী করে তুলতে অবদান রেখে চলেছে ফেইথ ইসলামিক সেন্টার | যুদ্ধাপরাধী বিচারকে কেন্দ্র করে আজ গোটা জাতি বিভক্ত : এরশাদ | গজারির লাঠি নিয়ে ‘গণজাগরণ মঞ্চে’ আসার আহ্বান ছাত্রলীগের | আগামী ৫ মার্চ মঙ্গলবার সারা দেশে বিএনপি'র সকাল-সন্ধ্যা হরতাল

রংপুর থেকে আব্দুর রহমান মিন্টু ঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জিতিয়ে আনার ওপর নির্ভর করছে এরশাদের রাজনীতি। নিজের রাজনৈতিক ক্যারিয়ার-বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রসিক মেয়র প্রার্থী মনোনয়নে সর্বোচ্চ কৌশলে এগুচ্ছেন এরশাদ। কিন্তু প্রার্থী মনোনয়নে পতœী বেগম রওশন এরশাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সময় মত স¤পন্ন করতে দ্রুত গতিতে কাজ চলছে ।রংপুর সিটি করপোরেশনের নির্বাচনী তফসীল আগামী ২০ অক্টোবর এর মধ্যে ঘোষনা করা হবে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে বহু আকাংখিত নির্বাচন হতে যাচ্ছে।

রংপুর সিটি করপোরেশনের নির্বাচন এবছর ২৫ ডিসেম্বরের স¤পন্ন করতে জোর গতিতে কাজ চলছে। ১০ অক্টোবরের মধ্যে নির্বাচনের সকল প্র¯ত্ততি স¤পন্ন করতে তাগাদা দেয়া হচ্ছে। ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। রংপুর বিভাগীয় উপনির্বাচন কমিশনার মোহাম্মদ ইসরাইল হোসেন জানিয়েছেন, নির্বাচনের যাবতীয় প্র¯ত্ততি গ্রহণ থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত সময় লাগে ৪০ দিন। রংপুর সিটি করপোরেশনের (রসিক)গেজেট প্রকাশ করে সরকার ২৮ জুন ।দেশের দশম সিটি করপোরেশন হিসেবে ঘোষণার সাথে সাথেই সাবেক পৌরসভা ও বর্ধিত ১০৩ বর্গকিলোমিটার এলাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। চলতি বছরের ২৫ ডিসেম্বর নির্বাচনের সম্ভাব্য তারিখ ধার্য করে এ কার্যক্রম এগিয়ে চলছে। এরই মধ্যে রংপুর মহানগরীর অলিতে গলিতে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ফেস্টুন ব্যানার সাটিয়েছেন। আওয়ামীলীগ, কমিউনষ্টিপার্টি, সহ বেশ কয়েটি দল নির্বচনে তোর জোর শুরু করেছে ।তবে প্রধান বিরোধী দল থেকে গ্রীন সিগনাল না পাওয়ায় এখনপর্যন্ত কোন মেয়র প্রার্থী প্রচারনা শুরু করেন নি
সূত্র জানায়, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীই মেয়র নির্বাচিত হবেন- এটা সবার মুখে মুখে। ‘নিশ্চিত মেয়র নির্বাচিত হওয়ার’ এই সুযোগকে কাজে লাগিয়ে প্রার্থিতা বাগাতে জনা ছয়েক প্রার্থী এরশাদের সাথে লবিং গ্র“পিং চালাচ্ছেন। তাদের নানামুখি দেনদরবারে রাজনৈতিক ময়দানের আলোচিত পুরুষ এরশাদ সর্বোচ্চ কৌশল নিয়ে এগুচ্ছেন। কারণ এই নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়ার ওপর নির্ভর করছে তার আগামী দিনের রাজনৈতিক ক্যারিয়ার। আগামী জাতীয় নির্বাচনে বড় দলগুলোর কাছে মর্যাদা পাওয়া না পাওয়ার বিষয়টিও নির্ভর করছে এর ওপর। এমনকি বিরোধী দল হওয়ার যে স্বপ্ন তাড়া করছে এরশাদকে সেটিও এর সঙ্গে জড়িত। এজন্য এরশাদ দলীয় সকল ধরনের লবিং গ্র“পিং চাপের বাইরে গিয়ে মেয়র প্রার্থিতা নিশ্চিত করার চেষ্টা করছেন বলে তার ঘনিষ্ট সূত্র জানিয়েছে। নির্বাচন অফিসের একজন কর্মকর্তা জানান আমরা রংপুর সিটি করপোরেশন ঘোষনা হবার পর থেকেই কাজ শুরু করে দিয়েছি । ২৫ জুলাই থেকে ভোটারদেও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেও তথ্য সংগ্রহ করা হয়েছে । ২৭ জুলাই থেকে হালনাগাদ ভোটার তালিকা প্ররয়ন কার্যক্রম শুরু করা হয়েছে । নতুন ভোটার এবং যারা ইতিপুর্বে ভোটার হতে পারেননি তাদেও ১৩ আগষ্ট পর্যন্ত সেই সব ভোটারদের ছবি তোলার কাজ স¤পন্ন করা হয়েছে । নতুনি ভোটারদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে । চলতি সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ পর্যন্ত নতুন ভোটারদের কোন আপত্তি থাকলে তা গ্রহন করে শুনানী স¤পন্ন করা হবে । ফলে ১০ অক্টোবরের মধ্যে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের সকল প্রস্তুতি স¤পন্ন করা হবে । তিনি জানান রংপুর সিটি করপোরেশনে মোট ভোটার হচ্ছে ৩ লাখ ৭১ হাজার ৬৩০ জন । এর আগে ভোটার ছিলো ৩ লাখ ৪৮ হাজার ৩৬০ জন । এবার নতুন ভোটার হয়েছে ২৫ হাজার ২শ৭০ জন । সিটি করপোরেশন হবার পর রংপুর পৌরসভার মোট ওয়ার্ড ছিলো মাত্র ১৫টি । সীমানা ছিলো মাত্র ৫০ বর্গ কিলোমিটার । এখন রংপুর সিটি করপোরেশনের সীমানা হচ্ছে ২শ ৩ কর্গকিলোমিটার । যা বাংলাদেশের দ্বিতীয় বড় সিটি করপোরেশন । মোট ওয়ার্ডেও সংখ্যা এখন ৩৩টি। উপ নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন জানান এবার রেকর্ড পরিমান মেয়র এবং কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে । এদিকে নির্বাচনী তফশীাল ঘোষনা না হলেও প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টিও ৫ জন করে ১০ জন প্রার্থী মেয়র পদে প্রতিদনিদ্বতা করার জন্য ব্যাপক ভাবে জন সংযোগ করছেন ।
সূত্র জানায়, প্রাইভেট জরিপে এরশাদের কাছে গা শিউরে উঠা তথ্য উপস্থাপন করা হয়েছে। সূত্র মতে ওই জরিপে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে রংপুর মহানগর এলাকায় জাতীয় পার্টি তথা এরশাদের ভোট ব্যাংক ৫০ থেকে ৫৫ ভাগ। এছাড়া আওয়ামী লীগসহ সমমনা দলগুলোর ভোট ২০ থেকে ২৫ ভাগ, বিএনপির ৮ থেকে ১০ ভাগ এবং জামায়াতে ইসলামীর ১৮ থেকে ২০ ভাগ ভোট রয়েছে।
এরশাদের ঘনিষ্ট সূত্র জানায়, ওই জরিপে বলা হয়েছে, রসিক মেয়র হতে হলে ৩০ ভাগের বেশি ভোট পেতে হবে। কিন্তু পতœী রওশন এরশাদের চাওয়া অনুযায়ী মেয়র প্রার্থী মনোনয়ন কিংবা সমর্থন দিলে জাতীয় পার্টির আরো দুইজন ডাইহার্ডেড হেভিওয়েট প্রার্থী নির্বাচন করবেন। তাদের দুজনের রয়েছে জাতীয় পার্টির ভেতরেই ব্যক্তিগত ভোট ব্যাংক। এতে জাতীয় পার্টির ভোট তিনভাগ হয়ে যাবে। তখন কোনো প্রার্থীই ১৮ থেকে ২০ ভাগের বেশি ভোট পাবেন না।
জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, জরিপে বলা হয়েছে, এমনটি হলে সাবেক প্রেসিডেন্ট এরশাদের দুর্গে বড় ধরনের আঘাত আসবে। এমনিতেই গত জাতীয় সংসদ নির্বাচনে শুধু রংপুরেই তিনটি আসন হারাতে হয়েছে এরশাদকে। এর মধ্যে মিঠাপুকুর ও কাউনিয়া-পীরগাছা আসন দুইটিতেই আওয়ামী লীগ প্রার্থীর কাছে জাতীয় পার্টির প্রার্থীর হার হয়েছে। আর পীরগঞ্জ আসনটি রাজনৈতিক সমঝোতার কারণে ছেড়ে দিতে হয়েছে আওয়ামী লীগকে। জরিপে বলা হয়েছে, “এরশাদ কলাগাছ দাঁড় করিয়ে দিলেও নির্বাচনে বিজয় নিশ্চিত এরশাদের সেই অবস্থান দৃশ্যত আর রংপুর অঞ্চলে নেই। তবে জনপ্রিয়তা আছে বিপুল। যা সাংগঠনিক কার্যক্রম না থাকার কারণে পাকাপোক্ত হচ্ছে না।
জাতীয় পার্টির কেন্দ্রীয় বিভিন্ন সূত্র জানায়, ভারত সফরের পর সাবেক প্রেসিডেন্ট এরশাদ ও তার দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের ভুমিকায় অবতীর্ণ হবেন, এমনকি এরশাদ প্রধানমন্ত্রীও হতে পারেন বলে বিভিন্ন কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে। এমন মূহুর্তে বিপুল ভোটে রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচন করার বিষয়টি সময়ের অনিবার্য দাবি হয়ে উঠেছে।
সূত্র জানায়, ভারত সফর ও ভারতের সঙ্গে এরশাদের গুরুত্বপূর্ণ সমঝোতা এবং বিভিন্ন জরিপ এবং পরিবর্তিত পরিস্থিতি ও রাজনৈতিক বিবেচনাকে সামনে এনে রওশনের রসিক মেয়র প্রার্থীর মনোনয়ন কিংবা সমর্থনে চাপের বিষয়টি প্রশমিত করার উদ্যোগ নিয়েছেন স্বয়ং এরশাদ। তবে জাতীয় পার্টির একাধিক সূত্র জানায়, রওশন তার পছন্দের প্রার্থীকে মনোনয়ন ঘোষণা দিতে এরশাদের ওপর চাপ রেখে তা বাস্তবায়নে অনড় রয়েছেন।
রসিক নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থিতার তালিকায় আছেন সাবেক এমপি ও প্রেসিডিয়াম সদস্য করিম উদ্দিন ভরসা ও মসিউর রহমান রাঙ্গা, রংপুর পৌরসভার সর্বশেষ মেয়র ও সাংগঠনিক স¤পাদক একেএম আব্দুর রউফ মানিক, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাবেক জেলা স¤পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদেরী। এছাড়াও পারিবারিকভাবে এরশাদের বড় ভাই সাবেক এমপি মোজাম্মেল হক লালু এবং তার স্ত্রী লায়লা মোজাম্মেল নাম শোনা যাচ্ছে।

Featuring Top 5/15 of মুক্ত আলোচনা

বিস্তারিত

জাতীয়

বিস্তারিত

Creative Plus